অ্যাকাউন্ট মুছে ফেলা

Delete your Kistify account · সর্বশেষ হালনাগাদ / Last updated: ১৯ সেপ্টেম্বর ২০২৬

অ্যাপ থেকে নিজেই মুছতে পারবেন

  1. Kistify খুলুন (ফোনের অ্যাপ বা kistify.web.app)।
  2. উপরের ডানে আমার অ্যাকাউন্ট আইকনে চাপ দিন।
  3. নিচে “অ্যাকাউন্ট মুছে ফেলুন”।
  4. পাসওয়ার্ড দিয়ে (বা Google দিয়ে আবার লগইন করে) নিশ্চিত করুন।

Open Kistify → My Account → Delete my account, then confirm with your password (or by signing in with Google again).

কী মুছে যায়, কী থেকে যায়

মুছে যায়থেকে যায়
আপনার নাম, ইমেইল, ফোন নম্বর
আপনার লগইন (Firebase Authentication)
আপনার নোটিফিকেশন ও ডিভাইস টোকেন
আপনি একাই আছেন এমন গ্রুপ, পুরোটা
যে গ্রুপে আরও সদস্য আছেন, সেখানকার কিস্তি, বিল্ডার পেমেন্ট ও অ্যাক্টিভিটি লগ

গ্রুপের হিসাব পুরো গ্রুপের সম্পত্তি — একজন চলে গেলে বাকিদের হিসাব মুছে যেতে পারে না। ওই রেকর্ডগুলোতে আপনার নামের জায়গায় এরপর থেকে “মুছে ফেলা অ্যাকাউন্ট” দেখাবে, আর আপনার সদস্যপদ “বের হয়ে গেছেন” হিসেবে চিহ্নিত হবে।

Records in a group you shared with others stay, because they are that group's accounts, not only yours. Your name in them becomes “deleted account”.

আপনি কোনো গ্রুপের Creator হলে

যে গ্রুপে আপনি Creator এবং অন্য সদস্যও আছেন, সেটি আগে সামলাতে হবে — নইলে গ্রুপটি মালিকবিহীন হয়ে যেত। দুটি উপায়:

If you are the Creator of a group that still has other members, hand it over or delete it first — the app will tell you which groups are in the way.

অ্যাপ আনইনস্টল করে ফেলেছেন?

লগইন করতে না পারলে আমাদের লিখুন — যে ইমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই ঠিকানা থেকে পাঠালে পরিচয় যাচাই করে মুছে দেওয়া হবে।

veryfew.2018@gmail.com — সাধারণত ৭ কর্মদিবসের মধ্যে।

If you can no longer sign in, email us from the address the account was created with and we will delete it, normally within 7 working days.