Kistify — প্রাইভেসি পলিসি

Privacy Policy · সর্বশেষ হালনাগাদ / Last updated: ১৮ সেপ্টেম্বর ২০২৬

এক নজরে / In short

Kistify বন্ধু বা পরিবারের ছোট দলের মধ্যে মাসিক কিস্তি, সঞ্চয় ও সমিতির হিসাব রাখার একটি অ্যাপ। আমরা আপনার তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপন দেখাই না, এবং আপনার দলের বাইরের কারো সাথে ভাগ করি না।

Kistify is a shared ledger for small groups tracking monthly instalments, savings and rotating-savings (সমিতি) circles. We do not sell your data, show ads, or share your records with anyone outside your own group.

Kistify কোনো টাকা লেনদেন করে না। এটি শুধু হিসাব লিখে রাখে — কোনো পেমেন্ট নেয় না, পাঠায় না, বা ঋণ দেয় না।

Kistify does not move money. It only records what group members tell it; it processes no payments and lends nothing.

আমরা কী কী তথ্য রাখি

অ্যাকাউন্ট / Account

হিসাবের তথ্য / Ledger data

কারিগরি / Technical

We collect your name and email (from sign-up or Google sign-in), optionally a photo and phone number, your group membership and role, every contribution entry (amount, month, method, status), any receipt photos you upload, an activity log of who approved or changed what, lottery/সমিতি results, and a device token used only to deliver notifications.

কে দেখতে পায়

আপনার হিসাবের তথ্য শুধু আপনার নিজের দলের সদস্যরা দেখতে পান। স্বচ্ছতাই এই অ্যাপের মূল উদ্দেশ্য — দলের সবাই যেন দেখতে পান কে কত দিয়েছে এবং টাকা কোথায় গেছে। দলের বাইরের কেউ, এমনকি অন্য দলের সদস্যরাও, আপনার তথ্য দেখতে পান না। এটি সার্ভারের নিরাপত্তা নিয়ম (Firebase Security Rules) দিয়ে কার্যকর করা হয়, শুধু অ্যাপের ভেতরে লুকিয়ে রাখা নয়।

Your records are visible to the members of your own group and to nobody else — that transparency is the point of the app. Isolation between groups is enforced server-side by Firebase Security Rules, not merely hidden in the UI.

তথ্য কোথায় থাকে

সব তথ্য Google-এর Firebase পরিষেবায় (Authentication, Firestore, Storage, Cloud Messaging, Hosting) সংরক্ষিত হয় এবং Google-এর সার্ভারে থাকে। Google এখানে আমাদের পক্ষে তথ্য প্রক্রিয়াকরণকারী হিসেবে কাজ করে।

আমরা কোনো বিজ্ঞাপন নেটওয়ার্ক বা অ্যানালিটিক্স SDK ব্যবহার করি না, এবং কোনো তৃতীয় পক্ষের কাছে তথ্য বিক্রি বা হস্তান্তর করি না।

Data is stored in Google Firebase (Authentication, Firestore, Storage, Cloud Messaging, Hosting) on Google's servers, with Google acting as our processor. We use no advertising networks and no analytics SDKs, and we sell or transfer data to no one.

মুছে ফেলা / Deletion

A group's Creator can delete the whole group, which permanently removes its entries, receipts and logs. To delete your account and profile, email us and we will do so within 30 days. Note that contributions you already made remain in the group's ledger after you leave — removing them would falsify the group's totals.

শিশুরা / Children

Kistify শিশুদের জন্য তৈরি নয় এবং আমরা জেনেশুনে ১৩ বছরের কম বয়সীদের তথ্য সংগ্রহ করি না।

Kistify is not directed to children and we do not knowingly collect data from anyone under 13.

যোগাযোগ / Contact

অ্যাকাউন্ট ও তথ্য মুছে ফেলার নিয়ম: kistify.web.app/delete-account — অ্যাপের “আমার অ্যাকাউন্ট” থেকে নিজেই মুছতে পারবেন।

To delete your account and data: kistify.web.app/delete-account, or from My Account inside the app.

এই নীতি নিয়ে অন্য কোনো প্রশ্ন:
veryfew.2018@gmail.com

Questions about this policy, or deletion requests, go to the address above.