Kistify — কার্যপদ্ধতি (SOP)

Standard Operating Procedure · সংস্করণ ১.০

১. গ্রুপ চালু করা

  1. অ্যাকাউন্ট খুলুন — ইমেইল/পাসওয়ার্ড অথবা Google দিয়ে।
  2. গ্রুপ তৈরি করুন — ধরন বেছে নিন, নাম দিন, মাসিক পরিমাণ ও কিস্তির তারিখ ঠিক করুন।
  3. সদস্য যোগ করুন — সদস্য ট্যাব → সদস্য যোগ করুন → ইমেইল দিয়ে খুঁজুন। যাকে যোগ করবেন তার আগে থেকে Kistify-তে অ্যাকাউন্ট থাকতে হবে।
  4. অন্তত একজনকে Admin বা Collector বানান।
জরুরি: দ্বিতীয় একজন অনুমোদনকারী যোগ না করা পর্যন্ত Creator নিজের কিস্তির এন্ট্রি দিতে পারবেন না — কারণ নিজের এন্ট্রি নিজে অনুমোদন করা যায় না, ফলে ওটা চিরকাল আটকে থাকত। একা চালাতে চাইলে "আমি একাই ম্যানেজ করব" চালু করুন।

২. ভূমিকা ও অনুমতি

কাজCreatorAdminCollectorMember
নিজের কিস্তির এন্ট্রি✅✅✅✅
এন্ট্রি অনুমোদন / প্রত্যাখ্যান✅✅✅❌
অনুমোদিত এন্ট্রি বাতিল (বিল্ডারে টাকা যাওয়ার আগ পর্যন্ত)✅❌❌❌
বিল্ডার / ব্যাংকে জমার এন্ট্রি✅❌✅❌
লটারির ড্র✅✅❌❌
রিপোর্ট ও অ্যাক্টিভিটি লগ✅✅❌❌
সদস্য যোগ / বাদ, ভূমিকা বদল✅❌❌❌
পরিকল্পনা বদল, নাম বদল, আমদানি✅❌❌❌
গ্রুপ মুছে ফেলা✅❌❌❌

যে নিয়মগুলো কেউ ভাঙতে পারে না

৩. প্রতি মাসের কাজ

কখনকেকী
কিস্তির তারিখের ৩ দিন আগেসবাইযারা দেননি তারা রিমাইন্ডার পাবেন
টাকা দেওয়ার পরসদস্যকিস্তি এন্ট্রি ট্যাব → পেমেন্ট এন্ট্রি দিন (রিসিটের ছবি ঐচ্ছিক)
এন্ট্রির পরAdmin / Collectorঅনুমোদনের অপেক্ষায় থাকা এন্ট্রি দেখে অনুমোদন বা প্রত্যাখ্যান
তারিখের ২ দিন আগেCreator / Collectorবিল্ডার বা ব্যাংকে জমা দেওয়ার রিমাইন্ডার
জমা দেওয়ার পরCreator / Collectorবিল্ডার পেমেন্ট ট্যাবে এন্ট্রি দিন
তারিখের ১ দিন পরCreator / Adminকে কে দেননি তার তালিকা নোটিফিকেশনে আসবে
মাসের যেকোনো সময়Admin(লটারি গ্রুপে) ড্র করুন

৪. অনুমোদনের নিয়ম

প্রতিটি এন্ট্রি তিনটি অবস্থার একটিতে থাকে: অনুমোদনের অপেক্ষায় → অনুমোদিত অথবা প্রত্যাখ্যাত। শুধু অনুমোদিত এন্ট্রি হিসাবে গোনা হয়।

"আমি একাই ম্যানেজ করব" মোড

ছোট গ্রুপে যেখানে একজনই সব লিখে রাখেন, সেখানে অনুমোদনের ধাপটা অর্থহীন। Group Management থেকে এই মোড চালু করলে এন্ট্রি সাথে সাথেই অনুমোদিত হয় এবং ম্যানেজার সবার হয়ে এন্ট্রি দিতে পারেন। তখন দুই-জনের যাচাই থাকে না — এটা জেনেই চালু করবেন।

৫. তিন ধরনের গ্রুপ

কিস্তি কালেকশন

মাসিক কিস্তি তুলে বিল্ডার বা বিক্রেতাকে দেওয়া হয়। জমির লোকেশন, মোট মূল্য, কিস্তির সংখ্যা — সবই থাকে। "বিল্ডার পেমেন্ট" ট্যাবে বাইরে কত গেল তার হিসাব।

সঞ্চয়

টাকা কোথাও যায় না, গ্রুপ ফান্ড হিসেবে জমতে থাকে। "বিল্ডার পেমেন্ট" ট্যাবটি এখানে "ব্যাংকে জমা" হয়ে যায়। সঞ্চয়ের লক্ষ্য দেওয়া ঐচ্ছিক।

লটারি / সমিতি

৬. পুরোনো হিসাব আনা

  1. Group Management → পুরোনো হিসাব আমদানি
  2. নমুনা ফাইল নামান — আপনার সদস্যদের নাম আগে থেকেই বসানো থাকবে
  3. ঘরগুলো পূরণ করুন — একই ফাইলে দুই ধরনের সারি থাকতে পারে:
    ঘরকিস্তির সারিজমার সারি (বিল্ডার/ব্যাংক)
    ধরনকিস্তিজমা
    সদস্যনাম হুবহু অ্যাপে যেভাবে আছেখালি
    মাস / বছর১-১২ / যেমন ২০২৫একই
    দিনখালিমাসের কততম দিন (খালি = ১)
    পরিমাণশুধু সংখ্যা
    পদ্ধতিনগদ / বিকাশ / ব্যাংক / অন্যান্য
    রেফারেন্সঐচ্ছিকরসিদ/ট্রান্সফার নম্বর
  4. ফাইলটি আপলোড করুন — সাথে সাথে কিছু লেখা হবে না
  5. প্রিভিউ দেখুন: কতগুলো কিস্তি ও কতগুলো জমা যোগ হবে, কতগুলো আগে থেকেই আছে, কোন সারিতে ভুল
  6. ঠিক থাকলে আমদানি নিশ্চিত করুন
সদস্যের নাম হুবহু অ্যাপে যেভাবে আছে সেভাবে লিখতে হবে। নাম না মিললে ওই সারিটা বাদ যাবে এবং প্রিভিউতে দেখাবে। একই ফাইল দুবার আপলোড করলে হিসাব দ্বিগুণ হবে না।

ধরন ঘরটি খালি রাখলেও চলে — সদস্যের নাম লেখা থাকলে সেটি কিস্তি ধরা হবে, খালি থাকলে জমা।

৭. রিপোর্ট

৮. সমস্যা হলে

যা দেখছেনকারণ ও করণীয়
এন্ট্রি দেওয়ার বোতাম নেই, হলুদ নোটিশ দেখাচ্ছেআপনি গ্রুপের একমাত্র অনুমোদনকারী। আরেকজন Admin/Collector যোগ করুন, অথবা "আমি একাই ম্যানেজ করব" চালু করুন।
এন্ট্রি অনুমোদনের অপেক্ষায় পড়ে আছেঅন্য একজন Admin/Collector-কে অনুমোদন করতে বলুন — নিজেরটা নিজে করা যাবে না।
"permission-denied" লেখা আসছেFirebase Console-এ নিরাপত্তা নিয়ম (Firestore Rules) সর্বশেষ সংস্করণে publish করা আছে কিনা দেখুন।
সদস্য খুঁজে পাওয়া যাচ্ছে নাতাকে আগে Kistify-তে অ্যাকাউন্ট খুলতে বলুন, তারপর সেই ইমেইল দিয়ে খুঁজুন।
নাম ভুল দেখাচ্ছেAdmin/Creator সদস্য ট্যাবে ⋮ মেনু থেকে নাম ঠিক করে দিতে পারেন।
কিছু ট্যাব দেখা যাচ্ছে নাওই ট্যাবে আপনার ভূমিকার অনুমতি নেই — উপরের টেবিলটি দেখুন।